সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৯ – (O), এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৯ – (O)
ধরা যাক, প্রথম চার অংকের সংখ্যাটি ABCD যেখানে, A<B<C<D
প্রদত্ত শর্ত অনুযায়ী,
26352 = ABCD + DCBA + T (তৃতীয় সংখ্যাটি)
আবার A<B<C<D হলে, D>= A + 3
কাজেই A <= 6।
এখন T অবশ্যই 9876 এর সমান বা এর থেকে ছোট।
কাজেই
ABCD + DCBA >= 16476
যদি A<6 হয়, তাহলে ABCD<6000 এবং সেক্ষেত্রে
DCBA>10476। কিন্তু তা সম্ভব না। কাজেই A= 6।
এবং D = 9
কাজেই ABCD = 6789, DCBA = 9876 এবং T = 9687
কাজেই সঠিক উত্তর হবে,
ক) 6789
খ) 9687 – 6789 = 2898
সঠিক উত্তর দাতা দের নাম:
1. বিশাল দাস – নাটোর
2. মোঃ আসির মোসাদ্দিক শাকিল – ঢাকা
3. সামিয়া সুলতানা – নরসিংদী
