সাপ্তাহিক গণিত চিন্তা – ০২৮
সাপ্তাহিক ছুটির দিনে চাকুরীজীবী দুই বন্ধু প্রায়ই দেখা করে, আড্ডা দেয়। আর তাদের দেখা করার জায়গাটা হল “0” পয়েন্ট। দুই বন্ধুর একজনের নাম “লালন” আর এক জন “সনি”। এবার মূল কথায় আসা যাক।
এক দিন লালন “0” পয়েন্ট থেকে 4 কিলোমিটার দক্ষিণে এবং সনি “0” পয়েন্ট থেকে 4 কিলোমিটার উত্তর গেলো। অতঃপর দুজনেই বামে ঘুরে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং বাড়িতে পৌঁছায়। এই সময় সনি ও লালনের মধ্যকার দূরত্ব তাদের অফিসের মধ্যবর্তী দূরত্বের তিন ভাগের এক ভাগ।
যদি কোন এক সময় লালন তার বাড়ি থেকে পূর্ব দিকে অফিসের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং সনিও তার বাড়ি থেকে পশ্চিম দিকে অফিসের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই সময় লালন ও সনির মধ্যকার দূরত্ব কত কিলোমিটার?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৬.০২.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।
প্রবলেম সেটার: সিদ্ধার্থ ঘোষ
