সাপ্তাহিক গণিত চিন্তা – ০২৪

প্রবলেম সেটার: Farzana Akter (Ritu)

অনিক সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কর্মকর্তা। তিনি 32 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। হঠাৎ তার কাছে ফোন আসে, জরুরী প্রয়োজনে তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। ঐ বিদ্যালয়ের গণিতের শিক্ষক তাকে দ্রুত স্কুল থেকে বাড়ি পৌঁছানোর জন্য একটি রাস্তার দিক নির্দেশনা দিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি প্যারাবোলা আকৃতির টানেল রয়েছে যার প্রশস্ততা 12 মিটার এবং কোন edge/পাশ থেকে 4 মিটার দূরে ওই টানেল এর উচ্চতা 6 মিটার এদিকে অনিক সরকারের গাড়ির উচ্চতা 5.5 এবং প্রশস্ততা 6 মিটার। বাড়ি ফিরতে হলে তাকে ঐ টানেলের নিচ দিয়ে ফিরতে হবে।

অনিক সরকার কি ঐ রাস্তা ব্যবহার করে বাড়ি পৌঁছাতে পারবেন?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৯.০১.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।