সাপ্তাহিক গণিত চিন্তা – ৭১ – (A)
[এই প্রশ্নটি এসএসসি/O Level বা তার চেয়ে নিচের ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]
PQ একটি দুই অংকবিশিষ্ট সংখ্যা যেখানে P ও Q দুটি ভিন্ন ভিন্ন অশূন্য অংক। PQ কে QP দ্বারা গুণ করা হলে চার অংক বিশিষ্ট একটি সংখ্যা পাওয়া যায় যার একক ও দশক স্থানীয় অংক দুটির দুটিই শূন্য (0)।
উপরের শর্তানুসারে, প্রশ্ন হলো,
ক) PQ ক্ষুদ্রতম সম্ভাব্য মান কত?
খ) PQ এর কয়টি মান হওয়া সম্ভব?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১১.০২.২০২২) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।
