সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩১

রূপবান সুন্দরীর সাথে বিয়ে হবার পর, রহিম মিয়া তার বিয়ের রিসেপশন অনুষ্ঠানে মোট 323 জন অতিথিকে দাওয়াত করল। ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন ছিলো। কিন্তু আচমকা কাল বৈশাখির ঝড়ে সব খাবার নষ্ট হয়ে গেলো। রহিম মিয়ার বন্ধু করিম মিয়া আশেপাশের দোকান খুঁজে 36 টি সমান আকৃতি ও ওজনের বৃত্তাকার পিজা কিনে নিয়ে এলো। প্রত্যেকটি পিজার ওজন ১ কেজি ৪৮২ গ্রাম। সে পিজা গুলোকে এমনভাবে কেটে টুকরো করলো যেন 323 জনের সকলেই সমান পরিমান পিজা পায়। বিতরনের সময় দেখা গেল যে প্রত্যেকে একাধিক টুকরো পিজা পেয়েছে।

প্রত্যেকে পিজার যে টুকরো গুলো পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট টুকরোটির সর্বোচ্চ সম্ভাব্য ওজন কত ছিলো?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৯.০৩.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।