সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৭ – (A)
[এই প্রশ্নটি এসএসসি/O Level বা তার চেয়ে নিচের ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]

উপরের ছবিতে একটি বড় বর্গক্ষেত্র দেখানো আছে। বর্গক্ষেত্রটি চারটি সমান অংশে বিভক্ত। এদের মধ্যে ২ টি অংশ ধুসর রঙ করা। অপর দুটি অংশের প্রত্যেকটির মধ্যে একটি করে ধুসর রঙ এর ক্ষুদ্র বর্গক্ষেত্র অংকিত আছে।
প্রশ্ন হচ্ছে, বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের শতকরা কত অংশ ধুসর রঙ এ রঞ্জিত?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (৩১.১২.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

